আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনোতালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপমাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকজুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরমাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো’ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনোতালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপমাদক আস্তানায় অস্ত্র হাতে অভিযান, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাকজুলাই বিরোধীতায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ সদস্যকে বাধ্যতামূলক অবসরমাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো’
আন্তর্জাতিক

‘রাজনীতিতে আমি কাউকেই বিশ্বাস করি না’: ডোনাল্ড ট্রাম্প

MATI PROTIDIN•October 16, 2026
শেয়ার করুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না- এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডানপন্থী সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না’।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানাবেন কি না, সে বিষয়ে সম্প্রতি কয়েকবার প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেননি তিনি। নির্বাচনি প্রচারে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন।

নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর পুনর্নির্বাচনের প্রচারে তাকে যুক্ত করতে চান ইসরায়েলি কর্মকর্তারা।

নির্বাচনে তিনি নিজে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তারা আমাকে যুক্ত করতে চায়। তারা চায় আমি যুক্ত হই’।

তবে নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে দুই দেশের ‘অত্যন্ত সফল সামরিক অংশীদারত্বের’ প্রশংসা করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

অভিজিৎ দীপকের মুক্তির নির্দেশ আদালতের
আন্তর্জাতিক

অভিজিৎ দীপকের মুক্তির নির্দেশ আদালতের

October 17, 2026

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। এর আগে গতকাল...

আরও পড়ুন
শিক্ষা সংস্কারের প্রতিবাদে বেলজিয়ামে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
আন্তর্জাতিক

শিক্ষা সংস্কারের প্রতিবাদে বেলজিয়ামে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

October 17, 2026

বেলজিয়ামে শিক্ষা সংস্কার, ব্যয় সংকোচন নীতি ও পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। শিক্ষা...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশু ও শিক্ষক নিহত

October 16, 2026

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ...

আরও পড়ুন