আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
আন্তর্জাতিক

রিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইট

MATI PROTIDINSeptember 19, 2026
শেয়ার করুন:

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের কাছে ধোঁয়া উড়তে দেখা গেছে। এমন পরিস্থিতিতে রিয়াদ থেকে বহু ফ্লাইট বিলম্ব ও বাতিল করা হয়েছে। আজ শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪।

এতে বলা হয়েছে, রিয়াদের বিমানবন্দরে বড় ইস্যু তৈরি হয়েছে, যার কারণে এমন বিঘ্ন ঘটেছে।

সেখানকার বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় সমস্যা দেখা দিয়েছে।

বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছেন জানিয়ে রিয়াদের এক বাসিন্দা এএফপিকে বলেছেন, “বিমানবন্দরের দিকে আমরা কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছি। এরআগে সৌদি আরব বিমান হামলার সতর্কতা জারি করেছিল। এরপরই রিয়াদ বিমানবন্দরে বড় ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে।

গত দুই সপ্তাহ ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের লড়াই চলছে। এরমধ্যেই দেশটির অন্যতম ব্যস্ত বিমানবন্দরটিতে এ ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এছাড়া সৌদি আরবও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

হুথি বিদ্রোহীরা গতকাল অভিযোগ করে সানার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন পাঠিয়েছে সৌদি আরব। ওই সময় তারা জবাব দেওয়ার হুমকি দেয়। ওই হুমকির পরপরই গতকাল শুক্রবার শেষ রাতে সৌদি তাদের বিভিন্ন প্রদেশে বিমান হামলার সতর্কতা জারি করে।

দুই সপ্তাহ আগে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে আবারও পূর্ণমাত্রার উত্তেজনা দেখা দেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।

সম্পর্কিত সংবাদ

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

September 19, 2026

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার আইনে সই করেছেন...

আরও পড়ুন
ইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরব
আন্তর্জাতিক

ইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরব

September 19, 2026

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পাইপলাইনে ড্রোন হামলার পর আগামী মাসে ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারে অপরিশোধিত তেল...

আরও পড়ুন
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

September 17, 2026

ভারতে সাম্প্রতিক অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর বেশ কয়েকজন বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য...

আরও পড়ুন