আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’
সংস্কৃতি

লন্ডনে ফিরে যাওয়ার সময় যে আবদার রেখে গেলেন ইলিয়াস কাঞ্চন

MATI PROTIDIN•August 12, 2026
শেয়ার করুন:

সংক্ষিপ্ত সফর শেষে চিকিৎসার জন্য আবারও লন্ডনে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টায় তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

টানা ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানকালে পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান তিনি। বর্তমানে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন ছেলে জয়।

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা প্রসঙ্গে তাঁর ছেলে জয় বলেন, ‘আব্বুকে (ইলিয়াস কাঞ্চন) আর কেমো থেরাপি দিতে হবে না।

এই ধাপে আব্বুর ইমো থেরাপি আছে। ডাক্তাররা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন। সবার কাছে আব্বুর জন্য দোয়া চাই। লন্ডনে ফেরার আগের রাতে নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন ইলিয়াস কাঞ্চন।

সেই আলাপে নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি প্রিয় সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
লিটন এরশাদ বলেন, ‘গতকাল রাতে প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে ছিলাম। তিনি বারবার একটি কথাই বলছিলেন, আমার জন্য দোয়া করো। নিরাপদ সড়ক চাই নিয়ে কাজ করো। তোমরা সবাই মিলে সংগঠনটিকে একটা জায়গায় নিয়ে যাবে, সেই দোয়া করি।

ইলিয়াস কাঞ্চনের কথায়, নিজের শারীরিক অবস্থার পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ নিয়েও রয়েছে গভীর ভাবনা। দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে আসা এই অভিনেতা দেশ ছাড়ার আগেও সহকর্মীদের সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী করার অনুরোধ জানিয়ে গেছেন।

এর আগে মঙ্গলবার নিজ জন্মস্থান কিশোরগঞ্জের করিমগঞ্জে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন তিনি। পরে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ আদায় করেন। মসজিদের উন্নয়নেও দান করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর
সংস্কৃতি

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

November 8, 2026

বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। তবে বরের পরিচয় প্রকাশ করেননি তিনি। বিয়ের ছবি...

আরও পড়ুন
সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সংস্কৃতি

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

November 7, 2026

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা...

আরও পড়ুন