আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’
সংস্কৃতি

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন

MATI PROTIDIN•July 30, 2026
শেয়ার করুন:

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ঘিরে চলছে নানা আলোচনা। প্রথমে ওই তরুণীর পরিচয় জানা না গেলেও পরে নেটিজেনদের অনেকেই তাকে শিল্পী ভিনি তাকাইর বলে দাবি করেন।

ইন্সটাগ্রামে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে একসঙ্গে বের হচ্ছেন আরিয়ান ও ভিনি। আরিয়ান ছিলেন সাধারণ পোশাকে, আর ভিনি পরেছিলেন কালো রঙের পোশাক।

ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই জানতে চাইছেন, তারা কি শুধু বন্ধু, নাকি তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে।

এদিকে ছবি ভাইরাল হওয়ার পর ভিনি তার ইনস্টাগ্রামে লন্ডন ভ্রমণের কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, লন্ডন, তোমাকে ভালোবাসি। এরপর থেকেই গুঞ্জন আরো জোরালো হয়।

এ ছাড়া, ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি একে অপরকে ফলো করেন বলেও জানা গেছে। তবে প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।

এর আগেও আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়েছে। অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। আরিয়ানের পোশাকের ব্র্যান্ড ডি’ইয়াভল এক্স-এর প্রচারণায় লারিসাকে দেখা যায়।

পাশাপাশি আরিয়ানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন তিনি। তবে সেই সময়ও সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আরিয়ান। এবারও লন্ডনের ছবি ঘিরে তৈরি হওয়া আলোচনা নিয়ে নীরব রয়েছেন শাহরুখপুত্র।

সম্পর্কিত সংবাদ

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর
সংস্কৃতি

পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

November 8, 2026

বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। তবে বরের পরিচয় প্রকাশ করেননি তিনি। বিয়ের ছবি...

আরও পড়ুন
সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সংস্কৃতি

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

November 7, 2026

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা...

আরও পড়ুন