আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানমৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপান
বাংলাদেশ

‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’

MATI PROTIDINSeptember 22, 2026
শেয়ার করুন:

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি ফজলুর রহমান বলেছেন, ‘এই গ্রামে কত ছেলে আছে, যারা পরীক্ষা দিয়েছে, লিখিত পরীক্ষায় পাস করেছে, কিন্তু ভাইভায় এলাউ হতে পারেনি, চাকরি পায়নি। লিখিত পরীক্ষায় পাস করার সঙ্গে সঙ্গে ওই ছেলের এডমিট কার্ডটা ছেলেসহ আমার কাছে নিয়ে আসবেন। আমি যেখানে ফোন করার, সেখানে ফোন করে দেব, যাতে ছেলেটা চাকরি পায়।’

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লিখিত পরীক্ষায় পাস করার পর চাকরির জন্য কোথায় যোগাযোগ করতে হবে, সে বিষয়েও তিনি সহযোগিতা করবেন। তার ভাষ্য, ‘এই কাজ আমি করবই।’

চাকরির তদবিরে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, তার কাছে চাকরির জন্য তদবির করতে গিয়ে কেউ টাকা চাইলে বা তাকে টাকা দিলে বিষয়টি জানতে পারলে তিনি তা মেনে নেবেন না। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কাউকে টাকা না দেওয়ার জন্য তিনি সতর্ক করেন।

জনসভায় দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতার কথাও বলেন ফজলুর রহমান। তিনি বলেন, কোনো দরিদ্র পরিবারের সন্তান, স্ত্রী বা অন্য কোনো সদস্য অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলে জানাতে হবে। প্রয়োজনে ঢাকা বা কিশোরগঞ্জে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি এবং কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় জনপ্রতিনিধিদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পরিবারের সন্তান যেন না খেয়ে ঘুমাতে না যায়, জনপ্রতিনিধিদের সে বিষয়ে খোঁজ রাখতে হবে। কেউ সহযোগিতা করতে না পারলে তিনি নিজে সহযোগিতা করবেন।

জনসভায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী এনামুল হক মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত সংবাদ

এবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
বাংলাদেশ

এবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

September 22, 2026

চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফে ১১ থেকে ১৩ শতাংশ হারে মুনাফা দেবে সরকার। প্রভিডেন্ট...

আরও পড়ুন
বাড়ল বাস ভাড়া
বাংলাদেশ

বাড়ল বাস ভাড়া

September 22, 2026

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লা, রাজধানীসহ শহরে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে...

আরও পড়ুন
হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক
বাংলাদেশ

হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

September 21, 2026

হবিগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার...

আরও পড়ুন