আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
খেলাধুলা

শক্ত থাকো, বাবা হারানো মেসিকে রোনালদোর সমবেদনা

MATI PROTIDINAugust 12, 2026
শেয়ার করুন:

বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকের সময় পার করছেন লিওনেল মেসি। তার প্রতি সমবেদনা জানিয়েছেন বর্তমান ও সাবেক অনেক ফুটবলার। তাদের মধ্যে আছেন মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির আবেগঘন বার্তার প্রতিক্রিয়ায় তাকে শক্ত থাকার বার্তা দিয়েছেন পর্তুগিজ তারকা।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবাকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় মেসি স্মরণ করেছেন তার সঙ্গে বিশ্বকাপ ঘিরে বাবার নানা কথোপকথন ও শেষ ইচ্ছার কথা।

মেসির সেই পোস্টে রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার প্রিয়জনদের জন্য অনেক বড় এক আলিঙ্গন, লিও। শক্ত থাকো।’

হোর্হে মেসির ইচ্ছা ছিল, ছেলে আরও একটি বিশ্বকাপে খেলুক। তবে বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মেসির মা তখন ছেলেকে আশ্বস্ত করতেন, তার বাবা সুস্থ হয়ে আবার মাঠে বসে মেসির খেলা দেখবেন।

বাবার সেই ইচ্ছার কথা স্মরণ করে মেসি লিখেছেন, বাবা তাকে বারবার আরেকটি বিশ্বকাপ খেলার কথা বলতেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে বাবার অসুস্থতা এতটাই বেড়ে যায় যে, প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে মেসির পাশে থাকা সম্ভব হয়নি তার।

বাবাকে বিশ্বকাপের ফাইনালে দেখানোর ইচ্ছা থেকেই মেসি টুর্নামেন্টে আরও এগিয়ে যাওয়ার সংকল্প করেছিলেন। প্রতিটি ম্যাচের পর তিনি বাবার বার্তার অপেক্ষায় থাকতেন। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন, বাবার শারীরিক পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে।

মেসির ভাষায়, বাবাকে অন্তত একটি ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার জন্যই তিনি যতটা সম্ভব এগিয়ে যেতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে উঠলেও হোর্হে মেসি সেখানে ছেলের খেলা দেখার সুযোগ পাননি।

সম্পর্কিত সংবাদ

দ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীত
খেলাধুলা

দ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীত

September 19, 2026

চিরাচরিত নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা দাঁড়িয়েছিলে লাইনে। অপেক্ষায় ছিলেন নিজ দেশের জাতীয় সংগীতে কণ্ঠ মেলানোর। কিন্তু...

আরও পড়ুন
সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!
খেলাধুলা

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!

September 17, 2026

ক্লাবের জন্য শিরোপা জয়ের আনন্দ। সতীর্থদের সঙ্গে উদযাপন, হাতে ট্রফি- সবকিছুই ছিল উৎসবমুখর। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

September 17, 2026

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস)...

আরও পড়ুন