আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেট

শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসনের উদ্যোগ

MATI PROTIDINJune 12, 2026
শেয়ার করুন:

 সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয়ের দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, এখন থেকে মাজারের সকল আয় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং নিয়মিত রেকর্ড রাখার ব্যবস্থা করা হবে।

শুক্রবার মাজার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, মাজারের দান-খয়রাত থেকে প্রাপ্ত অর্থ একটি জনসম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। তাই এর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, সরকারি অর্থায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মাজারে একটি নতুন ভবন নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে সরকার ২৫ কোটি টাকা এবং সিটি করপোরেশন ৩ কোটি টাকা দিয়েছে। মাজার কর্তৃপক্ষের দেওয়ার কথা থাকা বাকি ২ কোটি টাকা এখনও প্রদান না করায় পরিকল্পনা কমিশন মাজারের আয়ের উৎস ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছে।

মাজারের মোতোয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান স্বীকার করেন যে মাজারের আয়ের কোনো নির্দিষ্ট হিসাব সংরক্ষিত হয়নি। তিনি বলেন, দান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিদ্যুৎ বিল, পানির বিল ও কর্মচারীদের বেতন পরিশোধ করা হয় এবং প্রচলিত নিয়মেই এতদিন কার্যক্রম পরিচালিত হয়েছে।

এদিকে, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব জেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা সময়ের দাবি। তিনি মত দেন যে দানকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভবিষ্যতে মাজার, মসজিদ ও মাদ্রাসাকে সমন্বিত করে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে ধর্মীয় শিক্ষা, সেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হলে দানকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপিত হতে পারে।

সম্পর্কিত সংবাদ

আনুষ্ঠানিক অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল
সিলেট

আনুষ্ঠানিক অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল

June 16, 2026

দীর্ঘদিন নির্মাণ শেষে কার্যক্রমের বাইরে পড়ে থাকা সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। সোমবার (১৫...

আরও পড়ুন
অপরাধ নজরদারিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক
সিলেট

অপরাধ নজরদারিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

June 16, 2026

সিলেট নগরে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নজরদারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি...

আরও পড়ুন
বর্ষার শুরুতেই পানি বাড়ার শঙ্কা, নজরে সিলেট-সুনামগঞ্জ
সিলেট

বর্ষার শুরুতেই পানি বাড়ার শঙ্কা, নজরে সিলেট-সুনামগঞ্জ

June 16, 2026

বর্ষার শুরুতেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও নদ-নদীর পানি বাড়ার আভাস মিলেছে। আগামী এক সপ্তাহে সিলেট, সুনামগঞ্জসহ এ অঞ্চলের বিভিন্ন...

আরও পড়ুন