আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
বাংলাদেশ

শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

MATI PROTIDINAugust 1, 2026
শেয়ার করুন:

রাজশাহীতে নয় বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমর ফারুক পবা উপজেলার একটি ওয়ার্ডের জামায়াতে ইসলামীর রোকন ও গ্রাম্য চিকিৎসক।

শুক্রবার বিকেলে পবার পাকারমাথা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পবা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় গ্রাম্য চিকিৎসা দিয়ে আসছেন। নিজ বাড়ির সঙ্গে থাকা একটি ফার্মেসি চালানোর পাশাপাশি স্ত্রীকে নিয়ে বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াতেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১২ জুলাই শিশুটি প্রতিদিনের মতো পড়তে গেলে একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের বিদায় করে তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন ওমর ফারুক। পরে বাড়ি ফিরে শিশুটি মায়ের কাছে ঘটনাটি জানায়।

শিশুটির মা অভিযোগ করেন, বিষয়টি অভিযুক্তের বাবা মজিবুর রহমানকে জানানো হলে তিনি ঘটনাটি নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন বলেন, ওমর ফারুক তাদের সংগঠনের একটি ওয়ার্ডের রোকন। বিষয়টি তিনি শুনেছেন। তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পবা থানার ওসি আব্দুল মতিন জানান, গত ১২ জুলাই শিশুকে যৌন হয়রানি করা হয়। অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় ওমর ফারুককে আটক করা হয়। এরপর রাতেই থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলাটি করেছেন। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বাংলাদেশ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

September 17, 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে...

আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। বৃহস্পতিবার...

আরও পড়ুন