শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার
শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মোহাম্মদ হোসেন ও মো. আবেদ আলী।
গতকাল শনিবার (৯ মে) সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজারার বাড়ির পুকুরে মোহাম্মদ হোসেন নামে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম গিয়ে পুকুরের পানি থেকে মরদেহে উদ্ধার করে।
এছাড়াও বিকেলে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের ৪ নম্বর বস্তি এলাকায় একটি পুকুর থেকে মো. আবেদ আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবেদ আলী সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগজ পূর্ব নওয়াগাও গ্রামের কমরউদ্দিনের ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



