আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপিলন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
রাজনীতি

শ্রীমঙ্গলে ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে এনসিপি নেতারা

MATI PROTIDINJuly 29, 2026
শেয়ার করুন:

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলের চা কন্যা নামক স্থানে পুলিশের ব্যারিকেডের (বাধার) মুখে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে বুধবার বিকেলে ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে যান তারা।

পুলিশ ও এনসিপি জানায়, গত ২৮ জুলাই বিকেল ও সন্ধ্যার দিকে হবিগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচি শেষে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখান বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর হামলার শিকার হওয়ার পর ওই রাতে সংগঠনটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতা মৌলভীবাজার সার্কিট হাউজে এসে রাত যাপন করেন।

বুধবার সকালের দিকে ঢাকা থেকে মৌলভীবাজারে আসেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অনেকে। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে দলটির প্রতিবাদ সমাবেশে যোগ দিতে বুধবার বিকেল ৪টার দিকে রওনা দেন তারা। এর আগে হবিগঞ্জ শহরে একই স্থানে এনসিপি ও ছাত্রদল প্রতিবাদ সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেন সেখানকার জেলা প্রশাসক।

পুলিশ জানায়, অন্যদিকে শ্রীমঙ্গলের চা কন্যা এলাকা পাড়ি দিয়ে খানিক দূরে হবিগঞ্জ জেলার সীমানা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মিরপুরসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এনসিপি নেতাদের প্রতিহত করার জন্য অবস্থান নেয়। এতে দুই পক্ষ মুখোমুখি হলে চরম পরিস্থিতির আশঙ্কা করে পুলিশ। যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে মৌলভীবাজার জেলা পুলিশের একটি বিশেষ দল সেখানে অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। একই সঙ্গে তাদের রাজনৈতিক কর্মসূচি মৌলভীবাজারে পালনের পরামর্শ দেওয়া হয়। তারা এতে কোনো কর্ণপাত না করে জেলা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা।

এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ জানান, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেডে ভেঙ্গে হবিগঞ্জ সীমানায় চলে যান তারা।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, বড় ধরণের দুর্ঘটনা এড়াতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলের চা কন্যা নামক স্থানে আটকানোর চেষ্টা করা হয়েছিল। হবিগঞ্জ সীমানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহতে অবস্থান নিয়েছিল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে লক্ষ্যে এনসিপি নেতাদের বাধা দেওয়া হয়েছিল। তারা বাধা না মেনে হবিগঞ্জের দিকে চলে গেছেন।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হবিগঞ্জ যাওয়ার পূর্বক্ষণে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে ২৮ জুলাই হবিগঞ্জে ঘটা ঘটনার বর্ণনা দেন। এ সময় তিনি বলেন, বিএনপি-ছাত্রদল ও স্থানীয় এমপির সন্ত্রাসী বাহিনী রডসহ দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ২০ জন নেতাকর্মীকে আহত করেছে। পরবর্তীতে প্রশাসন ও বিএনপি নাটক সাজিয়ে আমাদের রাজনৈতিক অধিকারকে খর্ব করতে পাল্টা কর্মসূচি দিয়েছে। এতে ১৪৪ ধারা জারি করেছে। তিনি বলেন, আমরা সেখানে (হবিগঞ্জ) যাব।

সম্পর্কিত সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
বাংলাদেশ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি

September 16, 2026

আয়োজকদের স্বেচ্ছাচারিতা ও অবমূল্যায়নের কারণে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে...

আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

September 16, 2026

শেখ হাসিনাসহ গণহত্যার সঙ্গে জড়িতদের আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত গভীর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...

আরও পড়ুন
ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী
রাজনীতি

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী

September 13, 2026

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র...

আরও পড়ুন