আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
বাংলাদেশ

সংঘর্ষ নয়, আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

MATI PROTIDINSeptember 6, 2026
শেয়ার করুন:

রাজনৈতিক সংঘাত, হানাহানি ও রক্তপাত পরিহার করে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “আমরা কোনো সংঘাত-সংঘর্ষ বা রক্তপাত চাই না; দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। হানাহানি নয়, আলাপ-আলোচনা আর সমঝোতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।” যেকোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ দূর করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে একসাথে বসবাস করার আহ্বান জানান তিনি।

তরুণ ও যুবসমাজের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, কেবল চাকরি আর ঠিকাদারির পেছনে না ছুটে নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি।

ঠাকুরগাঁওবাসীর ভালোবাসায় আপ্লুত হয়ে রাষ্ট্রপতি বলেন, “আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, সেই ঋণ শোধ করার নয়। আপনারা মনে করবেন না আমি আপনাদের থেকে দূরে চলে গেছি; আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব।”

দীর্ঘ লড়াই-সংগ্রামের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে উল্লেখ করে সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ভুলে ভালোবাসার ভিত্তিতে সবার জন্য একটি কল্যাণকর সমাজ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বাংলাদেশ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

September 17, 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে...

আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)। বৃহস্পতিবার...

আরও পড়ুন