আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
খেলাধুলা

সংবাদ সম্মেলনের মাঝেই বাবার মৃত্যুর খবর পেলেন কঙ্গোর কোচ

MATI PROTIDIN•July 2, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের হতাশা কাটিয়ে ওঠার আগেই ব্যক্তিগত শোকের মুখে পড়লেন ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ইংল্যান্ডের বিপক্ষে হারের মাত্র এক ঘণ্টা পর সংবাদ সম্মেলন চলাকালেই তিনি জানতে পারেন, তার বাবা মারা গেছেন।

সংবাদ সম্মেলনের মাঝপথে এই খবর পৌঁছানোর পর মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। সংবাদটি শুনে দেসাব্রে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে যান এবং আর কোনো কথা বলতে পারেননি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ডিআর কঙ্গো। তবে শেষ ১৫ মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই বাবার মৃত্যুসংবাদ পান কঙ্গোর এই কোচ।

কঙ্গো ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের কর্মকর্তা জেরি কালেমো বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। আমরা তার প্রতি গভীর সমবেদনা জানাই।

বাবার মৃত্যুর খবর পাওয়ার আগে ম্যাচ ও দলের বিশ্বকাপ মিশন নিয়ে নিজের মূল্যায়ন শেষ করেছিলেন দেসাব্রে। তিনি বলেন, ‘আমি হতাশ হওয়ার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া অবশ্যই কষ্টের, তবে ছেলেরা যেভাবে লড়েছে, তাতে আমি গর্ব অনুভব করছি।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেয় ডিআর কঙ্গো। ‘কে’ গ্রুপে পর্তুগাল ও কলম্বিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।

সম্পর্কিত সংবাদ

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
খেলাধুলা

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

November 5, 2026

বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। অবশ্য প্রতিপক্ষকে গোলোবন্যায় ভাসানোর অভ্যাসটা...

আরও পড়ুন