আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

সারওয়ারকে পুনর্বহালের গুজবের মধ্যেই সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ

MATI PROTIDIN•June 28, 2026
শেয়ার করুন:

সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহালের গুঞ্জনের মধ্যেই নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস ২৯তম ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমানে তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখান থেকে তাকে সিলেটে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন। এতে বলা হয়, জনস্বার্থে মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছিল, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে আবারও সিলেটে পুনর্বহাল করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এ নির্দেশ দিয়েছেন বলেও বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে দাবি করা হয়। শনিবার রাতজুড়ে এসব তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সরকারের নতুন প্রজ্ঞাপনে মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সেই গুঞ্জনের অবসান হলো।

গত ২১ জুন হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসান দায়িত্ব গ্রহণের মাধ্যমে সিলেটে প্রশাসনের পূর্ণাঙ্গ নেতৃত্ব আবারও স্থাপিত হলো।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন