আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী
সিলেট

সিলেটসহ তিন বিভাগে ‘অতি ভারি’ বৃষ্টির আভাস

MATI PROTIDINMay 11, 2026
শেয়ার করুন:

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারি বর্ষণের কারণে সিলেট অঞ্চলে জলাবদ্ধতা হতে পারে বলেও পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১৩ মে থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে রংপুর বিভাগে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও পরদিন থেকে তা কমে এসে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।”

আগামী ১৫ মের পরেও সিলেট ও আশপাশের এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, “পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে এ বিষয়ে নতুন তথ্য জানানো হবে। সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ বৃষ্টি বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারি’ বর্ষণ বলা হয়।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এই অতি ভারি বর্ষণের কারণে সিলেট বিভাগের নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

১৫ মে শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সম্পর্কিত সংবাদ

বিএনপি কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়: এনসিপি নেত্রী মিতু
Uncategorized

বিএনপি কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়: এনসিপি নেত্রী মিতু

July 30, 2026

বিএনপি ও ছাত্রদল সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয়...

আরও পড়ুন
সরকারের সমালোচনা করলেই হামলা, চোখ উপড়ে দেওয়া হচ্ছে: কানাইঘাটে নাহিদ
সিলেট

সরকারের সমালোচনা করলেই হামলা, চোখ উপড়ে দেওয়া হচ্ছে: কানাইঘাটে নাহিদ

July 30, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার নির্বাচিত হওয়ার পর...

আরও পড়ুন