আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

MATI PROTIDINMay 21, 2026
শেয়ার করুন:

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় রেললাইনে মরদেহটি পাওয়া যায়। মৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারী ভবঘুরে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি দুর্ঘটনা।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পিবিআইও পৌঁছেছে।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন