আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজনীতি

সিলেটে পণ্যবাহী গাড়ি আটকে চাঁদা আদায়, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

MATI PROTIDIN•October 20, 2026
শেয়ার করুন:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গাড়ি আটকে চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলের আট নেতাকর্মীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিলেট জেলা ছাত্রদল। তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের শোকজের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার (১৯ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের তাদের শোকজ করা হয়। একই সঙ্গে জেলা ছাত্রদলের দুজন দায়িত্বশীলকে বিষয়টি তদন্ত করা দায়িত্ব দেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ হেলু, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং ইউনিয়ন শাখার নেতা নাজমুল ইসলাম মান্না, শাহরিয়াদ আহমদ ও নাজমুল হাসান নাঈম।

জানা যায়, সিলেট-তামাবিল সড়ক দিয়ে প্রতিদিন ভারতীয় চোরাচালানের পণ্যবাহী বিপুলসংখ্যক ডিআই পিকআপ চলাচল করে। এসব গাড়ি দ্রুতগতিতে চলাচল করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে সন্ধ্যার পর ফতেহপুর ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা এসব গাড়ি থামিয়ে চাঁদা আদায় করেন বলে অভিযোগ ওঠে।

সম্প্রতি গাড়ি থামিয়ে টাকা আদায়ের অভিযোগসংক্রান্ত কিছু হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর জেলা ছাত্রদল অভিযুক্ত নেতাকর্মীদের কারণ দর্শানোর নোটিশ দেয়।

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ জুবের বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে। তারা দলের শৃঙ্খলা পরিপন্থি, অবৈধ কর্মকাণ্ড ও কিছু খারাপ জায়াগর যাওয়ার অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখার জন্য জেলা পর্যায়ের দুজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দলের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির
রাজনীতি

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

November 6, 2026

সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদুদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে...

আরও পড়ুন
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
রাজনীতি

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

November 5, 2026

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। স্লোগান দেওয়ার ভিডিও...

আরও পড়ুন