আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

সিলেটে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৭১

MATI PROTIDIN•June 8, 2026
শেয়ার করুন:

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মহানগর পুলিশের পৃথক অভিযানে গত ৩২ ঘন্টায় ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টা য় আটক হন ১৪০ জন। গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইকারী, চোর, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন।

আজ সোমবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘন্টায় এসব অভিযান চালানো হয়। মহানগর পুলিশের বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ডিবি এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩২ ঘণ্টার অভিযানে মোট ১৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার মধ্যে সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৪০ জন এবং এর আগের ৮ ঘণ্টায় আরো ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইকারী, চোর, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানার আসামি, সন্দেহভাজন ও মেট্রো অধ্যাদেশ মোতাকে গ্রেপ্তারকৃতরাও রয়েছেন।

এসব অভিযানের সময় ১৫৫ পিস ইয়াবা, ৭৫ বস্তা ভারতীয় জিরা, ২১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার ভারতীয় ফেসওয়াশ, ক্লপ-জি ক্রিম, প্র্যাকটিন সিরাপসহ একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজরুল আলম।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।’ নগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মহানগর পুলিশের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন