আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’
সিলেট

সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৫০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

MATI PROTIDIN•July 29, 2026
শেয়ার করুন:

সিলেটে এক প্রবাসীর বাড়ি থেকে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুনবাজার সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন বালুচর এলাকার বাসিন্দা ইনরুস আলীর ছেলে আবু শিতাব (৪০) ও মো. ফিরুজ মিয়ার ছেলে মো. মহর আলী (২৪)।

র‍্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সিসিকের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির নিচতলার একটি স্টোররুম থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে।

এর মধ্যে রয়েছে ৪৫০ লিটারেরও বেশি পরিমাণ বিদেশের নামি ব্র্যান্ডের ৮৮২ বোতল মদ। উদ্ধার হওয়া এসব বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি। পাশাপাশি অভিযান চলাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে র‌্যাব-৯ সিপিসি ১-এর কম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, ‘এটি আবাসিক এলাকায় পরিচালিত গোপন মদের গুদাম।

দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ বিদেশি মদের চালানের তথ্য পাওয়া গেলেও গুদামটির অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এবার সেই গুদাম শনাক্ত করে অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া আলামত আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজনীতি

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

November 7, 2026

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে...

আরও পড়ুন
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন