আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানএবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানএবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
সিলেট

সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, স্থগিত হতে পারে এইচএসসি পরীক্ষা

MATI PROTIDINJuly 10, 2026
শেয়ার করুন:

সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। ইতোমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারের অনেক এলাকা তলিয়ে গেছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীরও পানি বাড়ছে।

এ অবস্থায় বিভাগজুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে চলমান এইচএসসি পরীক্ষা নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে।

বন্যার কারণে ইতোমধ্যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়েও আলোচনা চলছে।

জানা যায়, সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিভাগের চার জেলার জেলা প্রশাসকদের (ডিসি) কাছ থেকে বন্যার প্রতিবেদন সংগ্রহ করছেন। দ্রুতই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে সিলেট বোর্ডের কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, সিলেটের তিন জেলার বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। জেলা প্রশাসকদের (ডিসি) কাছ থেকে সার্বিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে। আগামীকাল এইচএসসি পরীক্ষা হবে কি না, তা নিয়ে সন্ধ্যা নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সিলেট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা তথ্য সংগ্রহ করছি। তিন জেলার অবস্থা খারাপ। দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

জানা যায়, টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি এরই মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ বাড়াচ্ছে।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন