আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

সিলেটে মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার সালাম হলেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান

MATI PROTIDIN•June 20, 2026
শেয়ার করুন:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে তিন বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছেন।

শনিবার রাষ্ট্রপতির সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ব্যারিস্টার আব্দুস সালাম সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন পাননি তিনি। ওই আসনে বিএনপি মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। পরে নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা ব্যারিস্টার আব্দুস সালামের এই নিয়োগকে বিএনপির একজন জ্যেষ্ঠ নেতার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সিলেট অঞ্চলের বিএনপির আরও কয়েকজন নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট-৩ আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া সিলেট-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী দায়িত্ব পান সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে।

পরে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার আব্দুস সালামের নিয়োগের মধ্য দিয়ে সিলেটের বিএনপি নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে মূল্যায়নের ধারাবাহিকতা আরও এক ধাপ এগিয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃত্বে তার এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি
বাংলাদেশ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

November 6, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।...

আরও পড়ুন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন