আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
সিলেট

সিলেটে মাদক, জুয়া, কিশোর গ্যাং দেখতে চাই না: খন্দকার মুক্তাদির

MATI PROTIDINAugust 22, 2026
শেয়ার করুন:

সিলেটে মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চান না বলে সাফ জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, ‘ আমি ষ্পষ্ট বলতে চাই, সিলেটে আমরা মাদকের কোনো আনাগোনা দেখতে চাই না, অনলাইন জুয়া দেখতে চাই না। সিলেটে কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চাই না।’

শনিবার (২২ আগস্ট) সিলেট সফরে এসে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন তার চেয়ে বড় কথা সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা কেমন দেখতে চাই। আমি ষ্পষ্ট বলতে চাই, সিলেটে আমরা মাদকের কোনো আনাগোনা দেখতে চাই না, অনলাইন জুয়া দেখতে চাই না। সিলেটে কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চাই না।’

দুই ঘন্টা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি এসব নিয়ে পুলিশ কমিশনার ও তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি।’

এসময় তিনি বলেন, ‘এসএমপি কমিশনারকে এ বিষয়ে ষ্পষ্ট বার্তা দিয়েছি। তিনিও আশ্বস্ত করেছেন, এজন্য আইনের ভেতরে যে পদক্ষেপ নেওয়া দরকার, তিনি তা করবেন।’





সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ
সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ

September 17, 2026

জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ বলেছেন, সরকারের সদিচ্ছায় এবং এ প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন,...

আরও পড়ুন