আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সিলেট

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা: শীতলপাটি-চা গাছের রেপ্লিকাসহ আরও যা থাকছে উপহার

MATI PROTIDIN•September 15, 2026
শেয়ার করুন:

সিলেট সফরে আসা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দেবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হবে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি, চা গাছের রেপ্লিকা ও চা পাতা। রাষ্ট্রপতির সহধর্মিণী ফার্স্ট লেডির জন্য উপহার হিসেবে দেওয়া হবে মণিপুরী শাড়ি।

মঙ্গলবার বিকেলে নগরভবনে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে সিলেট অঞ্চলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।

সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে নাগরিক সমাজের সাতজন প্রতিনিধি বক্তব্য দেবেন। পাশাপাশি সিলেটের দুই মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী এবং কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেবেন।

সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, ‘সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। তাঁদের মাধ্যমে সিলেটের মানুষের প্রত্যাশা ও বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হবে।’

সিসিক জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে দেওয়া উপহারের তালিকায় থাকবে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি, চা গাছের রেপ্লিকা ও চা পাতা। এ ছাড়া ফার্স্ট লেডির জন্য থাকবে মণিপুরী শাড়ি।

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজনীতি

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

November 7, 2026

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে...

আরও পড়ুন
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন