আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জনলোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
সিলেট

সিলেটে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০

MATI PROTIDINAugust 20, 2026
শেয়ার করুন:

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩১ জন রোগী সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগে চলতি বছরে হাম ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে।

বুধবার (২০ আগস্ট) স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৩১। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৩৫৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটে ৩২০, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৩ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে, সন্দেহজনক হাম নিয়ে মৃত্যুর সংখ্যায়ও সুনামগঞ্জ এগিয়ে। জেলাটিতে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। সিলেটে ৫০, হবিগঞ্জে ১৪ এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে।

এর বাইরে নিশ্চিত হাম রোগে চার জেলায় মোট ১০ জনের মৃত্যুর তথ্য রয়েছে।

সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ৮ মাস। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৪০ জনের মধ্যে ১৩৮ জনই শিশু।

নতুন রোগী ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এবং মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত থাকায় সিলেট বিভাগে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা আরও জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন