সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে ১৭০ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে হবিগঞ্জের ৫ মাস বয়সী শিশু রূপায়ন ও সুনামগঞ্জের ৩ মাস বয়সী অর্পণা। তারা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬১ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৫৬৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৮৫, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৩ এবং মৌলভীবাজারে ১৫৮ জন। এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের।



