আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানএবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরঅবসরের ঘোষণা তারকা ফাস্ট বোলার মার্ক উডেরওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানএবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরঅবসরের ঘোষণা তারকা ফাস্ট বোলার মার্ক উডের
সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটারের বেশি বৃষ্টি , অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন

MATI PROTIDINJune 20, 2026
শেয়ার করুন:

টানা কয়েক দিনের বৃষ্টিতে ভিজছে সিলেট। গত ২৪ ঘণ্টায় বিভাগীয় শহরে ১৪০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনও সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪০ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৩৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শনিবার সকাল থেকেই সিলেটে ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, চলতি মৌসুমে স্বল্প সময়ে এটি উল্লেখযোগ্য বৃষ্টিপাত। একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, সিলেট ছাড়াও ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা সবচেয়ে বেশি সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবারও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসে স্বাভাবিক সময়ের প্রায় এক সপ্তাহ পর দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে এবং সাম্প্রতিক তাপপ্রবাহও অনেকটা প্রশমিত হয়েছে।

বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। দেশের মোট বার্ষিক বৃষ্টিপাতের ৮০ শতাংশেরও বেশি এই সময়েই হয়ে থাকে। তবে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বর্ষা মৌসুমে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে।

এদিকে টানা বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল, হাওর এলাকা ও নদী তীরবর্তী জনপদে পানি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন