আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
রাজনীতি

সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী

MATI PROTIDINAugust 12, 2026
শেয়ার করুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পেলেও সিলেট ওয়াসার চেয়ারম্যান করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে। এর আগে সিলেটের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও নেতাদের দায়িত্ব দেওয়ার ঘটনা ঘটে।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মিফতাহ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

মিফতাহ সিদ্দিকী গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বিএনপি সরকার গঠনের পর গত ২৩ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। তিনি সিলেট-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। একই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী প্রবাসী বিএনপি নেতা ব্যারিস্টার এমএ সালামকে গত জুনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান করা হয়। এর আগে গত মার্চে সিলেট জেলা পরিষদের প্রশাসক করা হয় বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীমকে। তিনি সিলেট-৬ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এ ছাড়া গত জুনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয় নগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েসকে। তিনি আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। এভাবে সিলেটে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীকে সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়ার পর সর্বশেষ মিফতাহ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান করা হলো।

২০২২ সালের ২ মার্চ সিলেট মহানগর এলাকায় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠন করা হয়। ওই সময় সরকার ওসমানী মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. এ কে এম হাফিজকে চেয়ারম্যান নিয়োগ দেয়। পরে ২০২৪ সালে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমানকে ওয়াসার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এরপর নতুন করে কাউকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ
সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছ

September 17, 2026

জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ বলেছেন, সরকারের সদিচ্ছায় এবং এ প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পালন করছেন,...

আরও পড়ুন
হবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
সিলেট

হবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের

September 17, 2026

হবিগঞ্জের মাধবপুরে একটি কারখানার স্পিনিং সাইডে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
‘ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায়’ সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
সিলেট

‘ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায়’ সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি

September 17, 2026

বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র লোডশেডিং ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে বাণিজ্য মেলা আয়োজনের উদ্যোগ স্থানীয় স্থায়ী ব্যবসায়ীদের জন্য...

আরও পড়ুন