আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জনলোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
সিলেট

সিলেট চেম্বারের নির্বাচন ৫ নভেম্বর

MATI PROTIDINAugust 17, 2026
শেয়ার করুন:

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ অনুযায়ী দুই বছর মেয়াদি এ পরিচালনা পরিষদে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি ও ২৪ জন পরিচালকসহ মোট ২৭ জন নির্বাচিত হবেন। আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে চেম্বারের হলরুমে নির্বাচনের তফসিল ঘোষণা করেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

এ সময় তিনি জানান, তিন সদস্যের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার। বোর্ডের অন্য দুই সদস্য হলেন সহকারী কমিশনার তানভীর আহমেদ সজীব ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম।

নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ মাসুদ রানা। বোর্ডের অন্য দুই সদস্য হলেন মোহাম্মদ পারভেজ ও মাসুমা ইসলাম লোনা।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার সাংবাদিকদের ব্রিফিংয়ে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা। আপত্তি নিষ্পত্তি করা হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বর।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩ অক্টোবর বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে তিনি আপিল বোর্ডে আপত্তি জানাতে পারবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে। বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের নোটিশ দেওয়া হবে ১২ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা। ওই দিনই প্রত্যাহারের পর বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফলের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি দাখিল করা যাবে। পরবর্তী সপ্তাহে এসব আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১০ নভেম্বর বিকেলে নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার জানান, বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচনের সম্ভাব্য তারিখের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। একই সঙ্গে ভোটের ৬০ দিন আগে পর্যন্ত বকেয়া পরিশোধ করে সদস্যপদ নবায়ন করলে সংশ্লিষ্ট সদস্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

তিনি বলেন, ৫ নভেম্বর ভোটের তারিখ ধরে সদস্যপদ নবায়নের শেষ সময় ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর পর যাঁরা সদস্যপদ নবায়ন করবেন, তাঁরা এবারের নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন