আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূররাজধানীতে সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণআরেক দফা বেড়েছে সবধরনের চালের দামপ্রথমবার সন্তানের মুখ প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকিঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’
সিলেট

সিলেট নগরে ২৭ দিনে পাঁচ খুন, বাড়ছে নিরাপত্তাহীনতা

MATI PROTIDIN•August 25, 2026
শেয়ার করুন:

সিলেট নগরে একের পর এক হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। মাত্র ২৭ দিনে নগরের বিভিন্ন এলাকায় পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে রায়নগরের একটি বাসায় একই ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা।

সর্বশেষ গত রবিবার রাতে নগরের শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় নিজ বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়েছে ব্যবসায়ী শাহাবুদ্দিনকে। এর আগে ২৭ জুলাই কাজিরবাজার সেতুতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয় কিশোর রিফাত আহমদ।

অর্থাৎ ২৭ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত নগরে পাঁচটি হত্যাকাণ্ড ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে।

২৭ দিনে পাঁচ খুন

গত ২৭ জুলাই রাতে কাজিরবাজার সেতুর ওপর ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয় কিশোর রিফাত আহমদ। ঘটনার ২৫ দিন পর ২১ আগস্ট মামলার অভিযুক্ত জুয়েল আহমদকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এরপর ১২ আগস্ট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে ব্যবসায়ী আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনার মরদেহ উদ্ধার করা হয়। তিনজনকে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চার দিনের রিমান্ড শেষে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানিয়েছে, চুরির উদ্দেশ্যে ওই বাসায় ঢুকে গৃহপরিচারিকা তাহমিনার মুখোমুখি হন বাবুল। পরে তাঁকে হত্যা করা হয়। এরপর একে একে দম্পতিকে হত্যা করা হয় বলে আদালতে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। সবশেষ রবিবার রাতে খুন হন ব্যবসায়ী শাহাবুদ্দিন।

বাড়ির কাছেই কুপিয়ে হত্যা

রবিবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে নগরের ইসলামাবাদ এলাকায় বাড়ির কাছাকাছি শাহাবুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহাবুদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বিজয় বাড়ির বাসিন্দা। ২০২০ সালের দিকে পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় বসবাস শুরু করেন। শাহপরানের মাজারের প্রধান ফটকের পাশে তাঁর একটি দোকান রয়েছে।

নিহতের স্বজনেরা জানান, রাতে দোকান থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাহাবুদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। তাঁর ঘাড় ও গলায় একাধিক কোপের চিহ্ন ছিল।

নিহতের ছোট ছেলে রেদওয়ান আহমদ বলেন, স্থানীয় একজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
শাহাবুদ্দিনের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে দাবি করেছেন তাঁর ভাতিজা আলামিন জুয়েল। তাঁর ভাষ্য, ছিনতাইয়ের উদ্দেশ্যেও হত্যাকাণ্ডটি ঘটানো হয়নি। কারণ, শাহাবুদ্দিনের সঙ্গে থাকা আইফোন ও প্রায় ১০ হাজার টাকা অক্ষত ছিল।

মাদকের সঙ্গে কিশোর গ্যাং, অনলাইন জুয়া নিয়েও উদ্বেগ

সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত শনিবার মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি সিলেট মহানগরের সংসদ সদস্যও।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ভবিষ্যতে সিলেটের
আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে চান। তিনি নগরে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চান না বলেও জানান।
তাঁর এই বক্তব্যের দুই দিনের মাথায় নগরের ইসলামাবাদে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা সামনে এলো।

টহল বাড়ানোর কথা পুলিশের

সিলেট মহানগর পুলিশ বলছে, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল, মোবাইল টিম পরিচালনা এবং অপরাধীদের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রম চলছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, কারও সঙ্গে ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক বা জমিসংক্রান্ত কোনো বিরোধ থাকলে নিজেরা ঝামেলায় না জড়িয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত।

নিরাপত্তাহীনতা বাড়ছে নগরবাসীর

অল্প সময়ের ব্যবধানে পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে বলে মনে করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার।
তিনি বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে খুনের ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।

একদিকে মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণের কথা বলছে প্রশাসন, অন্যদিকে অল্প সময়ের ব্যবধানে নগরের বিভিন্ন এলাকায় ঘটছে হত্যাকাণ্ড। ফলে শুধু ঘটনার পর আসামি গ্রেপ্তার নয়, অপরাধের আগেই তা ঠেকাতে পুলিশের গোয়েন্দা তৎপরতা, দৃশ্যমান টহল এবং স্থানীয় পর্যায়ে নজরদারি কতটা কার্যকর, সেই প্রশ্নও সামনে এসেছে।

২৭ দিনে পাঁচ খুন তাই শুধু কয়েকটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ডের হিসাব নয়, নগরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে।

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
রাজনীতি

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

November 7, 2026

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে...

আরও পড়ুন
হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন