আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

MATI PROTIDINMay 11, 2026
শেয়ার করুন:

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার (১১ মে) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার অন্তত ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম বড় সিদ্ধান্ত, অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তর করা।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার মূল ইস্যুই ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ করেছিল বিজেপি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে বিএসএফকে জমি না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেন।

দলটি অভিযোগ করে বলেছিল, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং ভোটের রাজনীতির স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে তৃণমূল কংগ্রেস বসবাসের সুযোগ করে দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন