আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে দেশবাসী: নাহিদ ইসলাম

MATI PROTIDIN•October 20, 2026
শেয়ার করুন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে। কারণ, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।

গতকাল সোমবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডার নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

ইশরাক হোসেনের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, তিনি ফৌজদারি অপরাধ করেছেন। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে সংসদ সদস্য মিষ্টি পদত্যাগ করেছেন, কিন্তু তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

তিনি বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনেরও উদাহরণ নয়।’

সংবিধান সংশোধন কমিটি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে। এসব জনগণের সঙ্গে প্রহসন।

সম্পর্কিত সংবাদ

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির
রাজনীতি

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

November 6, 2026

সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদুদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে...

আরও পড়ুন
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
রাজনীতি

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

November 5, 2026

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। স্লোগান দেওয়ার ভিডিও...

আরও পড়ুন