আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা,পাউবোর ভুল তথ্যে বিভ্রান্তি, ফেঞ্চুগঞ্জে বিপদসীমার ওপরে কুশিয়ারার পানি

MATI PROTIDIN•June 28, 2026
শেয়ার করুন:

সিলেট অঞ্চলের নদ-নদীর পানি ক্রমেই বাড়ছে। এরই মধ্যে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকাশিত দৈনিক পানিসমতল বুলেটিনে বিপদসীমা ভুলভাবে উল্লেখ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এদিকে আগামী ৭২ ঘণ্টায় উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

শনিবার (২৭ জুন) পাউবোর সিলেট কার্যালয়ের প্রকাশিত পানিসমতল বুলেটিনে দেখা যায়, সকাল ৯টায় কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ স্টেশনে পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৪৬ মিটার। তবে একই বুলেটিনে ওই স্টেশনের বিপদসীমা ১০ দশমিক ৮৫ মিটার উল্লেখ করা হয়। এতে মনে হয়, নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে।

কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ফেঞ্চুগঞ্জ স্টেশনের প্রকৃত বিপদসীমা ৯ দশমিক ৪৫ মিটার। সে হিসেবে সকাল ৯টায় নদীর পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাউবোর বুলেটিনে বিপদসীমা ভুলভাবে উল্লেখ করায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেট অঞ্চলের প্রধান নদ-নদীর পানি আরও বাড়বে এবং জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নদীতীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এদিকে কুশিয়ারা নদীর শেওলা স্টেশনে পানির উচ্চতা দ্রুত বাড়ছে। সকাল ৬টায় সেখানে পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৮২ মিটার। সকাল ৯টায় তা বেড়ে হয় ১১ দশমিক ৮৫ মিটার এবং দুপুর ১২টায় দাঁড়ায় ১১ দশমিক ৮৯ মিটারে। তবে এটি এখনো বিপদসীমা ১৩ দশমিক ০৫ মিটারের চেয়ে ১ দশমিক ১৬ মিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় শেওলা এলাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সুরমা নদীর কানাইঘাট স্টেশনে সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৭৬ মিটার, যা সকাল ৯টায় বেড়ে ১১ দশমিক ৮৪ মিটারে পৌঁছায়। এই স্টেশনের বিপদসীমা ১২ দশমিক ৭৫ মিটার। অন্যদিকে সুরমা নদীর সিলেট স্টেশনে একই সময়ে পানির উচ্চতা ৯ দশমিক ৪৭ মিটার থেকে বেড়ে ৯ দশমিক ৪৮ মিটারে ওঠে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে কুশিয়ারা নদীর শেরপুর স্টেশনে পানি সামান্য কমে ৮ দশমিক ০০ মিটারে নেমেছে। সারিগোয়াইন নদীর সারিঘাট ও গোয়াইনঘাট এবং পিয়াইন নদীর জাফলং স্টেশনেও পানির উচ্চতা বেড়েছে, তবে সবগুলোই এখনো বিপদসীমার নিচে রয়েছে। লোভাছড়া ও ধলা নদীতেও পানি বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।

সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা ঢলে আগামী কয়েক দিন সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ইতোমধ্যে বিপদসীমার ১ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে পাউবোর প্রকাশিত বুলেটিনে বিপদসীমা ১০ দশমিক ৪৫ মিটার উল্লেখ করা হয়েছে, যা ভুল। প্রকৃত বিপদসীমা হবে ৯ দশমিক ৪৫ মিটার। এই ভুলের কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন