আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
বাংলাদেশ

হবিগঞ্জে দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার

MATI PROTIDINAugust 12, 2026
শেয়ার করুন:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ফলের দোকান থেকে বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠায় থানা থেকে এক এসআই-কে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন জানিয়েছেন, রাসেল মিয়া নামে ওই কর্মকর্তাকে গতকাল (সোমবার) বিকেলে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের ফোন চুরি হয়।

দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এসআই রাসেল দোকানে ঢুকে ফল কিনছেন। কেনাকাটা শেষে তিনি সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করেন। দোকানের কাউন্টারে রাজীবের স্মার্ট ফোন রাখা ছিল। রাসেল সেই ফোনের ওপর একটি ফাইল ও নিজের মোবাইল ফোন রাখেন। কিছুক্ষণ পর রাজীবের সঙ্গে কথা বলতে বলতে দুটি ফোনই নিজের পকেটে তুলে নেন। এরপর তিনি ফলের ব্যাগে নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

নিজের ফোন খুঁজে না পেয়ে ওই বিক্রেতা দোকানের সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়ে নিশ্চিত হন।

এ বিষয়ে রাজীব জানান, তিনি ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ফোন ফেরত দিতে বলেন।

‘এসআই রাসেল আমাকে বলেন, মোবাইল ফোনটি নিয়ে যাওয়ার পর তিনি হারিয়ে ফেলেছেন। এ কারণেই তিনি আমাকে ১৫ হাজার টাকা দিয়েছেন,’ বলেন তিনি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, ‘আমি নিজেও সিসিটিভি ফুটেজটি দেখেছি। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানোর পর গতকাল রাসেলকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী
বাংলাদেশ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

September 19, 2026

দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

আরও পড়ুন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

September 19, 2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সিসিটিভি...

আরও পড়ুন