আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটকনিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহসিলেটে টিলা কাটায় ২১ জনের বিরুদ্ধে মামলাজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিবসিলেট মহানগরসহ ৭ জেলার যুবদলের কমিটি ঘোষণাহবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটকনিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহসিলেটে টিলা কাটায় ২১ জনের বিরুদ্ধে মামলাজ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিবসিলেট মহানগরসহ ৭ জেলার যুবদলের কমিটি ঘোষণা
বাংলাদেশ

হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

MATI PROTIDINSeptember 21, 2026
শেয়ার করুন:

হবিগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে হবিগঞ্জ-৫৫ বিজিবি বিষয়টি নিশ্চিত করা হয়। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী। তিনি কিশোরগঞ্জ উপজেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আওতাধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত। বর্তমানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

সুশান্ত চন্দ্র বিশ্বাস বলেছেন, তিনি গেল কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে একটি হোটেলে অবস্থান করছিলেন। এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে করা দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে।

সম্পর্কিত সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

September 21, 2026

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা। সোমবার (২১...

আরও পড়ুন
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিব
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিব

September 21, 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন...

আরও পড়ুন