আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে আবার গোলাগুলি, বন্দুকধারী নিহত

MATI PROTIDINMay 24, 2026
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক ব্যক্তি সেখানকার নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাদের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন।

দেশটির সিক্রেট সার্ভিসের অফিসাররা জানিয়েছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী তাদের দিয়ে এগিয়ে আসলে তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউজের কাছের একটি চেকপয়েন্টে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি করা শুরু করেন ওই ব্যক্তি। এরপর তারা পাল্টা গুলি করে ওই হামলাকারীকে আহত করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই বন্দুকধারীর পাশাপাশি এক পথচারীও গুলিবিদ্ধ হন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র এ ব্যাপারে বলেছেন, “গোলাগুলির সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজন ব্যক্তির ছোঁড়া প্রাথমিক গুলিতে নাকি পরে উভয়পক্ষের মধ্যে শুরু হওয়া পাল্টা গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়েছেন—সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।”

গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবনে ছিলেন এবং তিনি কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হননি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের এক সাংবাদিক কয়েক ডজন গুলির শব্দ শুনতে পেয়েছেন। ওই সময় সাংবাদিকদের ৪০ মিনিটের জন্য লকডাউনে রাখা হয়। যখন গোলাগুলি শুরু হয় তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা সাংবাদিকদের নিরাপদ আশ্রয় নিতে নির্দেশনা দেন।

সিএনএন বলেছে, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলস, বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই গুলির ঘটনা ঘটে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন