আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাজনীতি

১১ দলীয় ঐক্যের লংমার্চ যাবে গোপালগঞ্জ হয়ে, হবে না পথসভা

MATI PROTIDIN•October 5, 2026
শেয়ার করুন:

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া গোপালগঞ্জ হয়ে যাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোপালগঞ্জে পথসভা হবে না। এই জেলা হয়ে বাগেরহাট গিয়ে পথসভা হবে। আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকের আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের রুট এবং পথসভার স্থান চূড়ান্ত করা হয়।

আগের সিদ্ধান্ত ছিল ১০ অক্টোবর ঢাকা-খুলনায় লংমার্চ হবে সড়ক পথে। ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলপথে লংমার্চ হবে। সোমবার ১১ দলের বৈঠক শেষে জানানো হয়, দূর্গা পুজার কারণে এই দুই কর্মসূচি পিছিয়ে যাচ্ছে। ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ হবে। ঢাকা-সিলেট লংমার্চ হবে নভেম্বরে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ ৭ দফা দাবিতে লংমার্চ করছে ১১ দল।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মাধ্যমে শুরু হবে লংমার্চ। সকাল ৮টায় লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু হয়ে মাওয়া সড়ক দিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। রুট অনুযায়ী পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা পথসভা হবে। এরপর ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুরের টেকেরহাট হয়ে গোপালগঞ্জের দিকে যাবে গাড়িবহর। যদিও শহর থেকে আওয়ামী লীগের দুর্গখ্যাত টুঙ্গিপাড়া বেশ দূরে।

জামায়াত জোটের গাড়িবহর গোপালগঞ্জ শহর দিয়ে বাগেরহাটের ফকিরহাট গিয়ে সেখানকার কাটাখালী মোড়ে পথসভা করবে। এরপর রূপসা সেতু পার হয়ে খুলনা নগরীর শিববাড়ী মোড়ে পথসভা হবে। সেখান থেকে খুলনার ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে আরেকটি পথসভা করার কথা রয়েছে। পরে যশোরের চাচড়া মোড়ে পথসভা শেষে গাড়িবহর ঝিনাইদহ যাবে। জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথসভা হবে। সেখান থেকে কুষ্টিয়ার জিলা স্কুল মাঠে হবে সমাপনী সমাবেশ।

গত বছরের জুলাইয়ে এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে আক্রান্ত হয়েছিল। আওয়ামী লীগ সমর্থকরা এই কর্মসূচি ঠেকানোর ঘোষণা দেয়। হামলার জেরে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আইন শৃঙ্খলাবাহিনীর গুলিতে অন্তত ৫ জন নিহত হন।

সম্পর্কিত সংবাদ

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির
রাজনীতি

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

November 6, 2026

সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে অস্বীকার করার মাধ্যমে মওদুদীবাদ ইসলামের মৌলিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে...

আরও পড়ুন
শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
রাজনীতি

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

November 5, 2026

শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। স্লোগান দেওয়ার ভিডিও...

আরও পড়ুন