আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

৩২ ঘণ্টার অভিযানে সিলেটে গ্রেপ্তার ১৫৬, আটক ৭১ যানবাহন

MATI PROTIDIN•July 7, 2026
শেয়ার করুন:

সিলেট নগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫৬ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে ৭১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, গত ৬ জুলাই রাত ১২টা থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক, মাদক কারবারি, জুয়াড়ি এবং মহানগর পুলিশ অধ্যাদেশ লঙ্ঘনকারীদের আটক করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫৩ হাজার ৬০ টাকা এবং ২ হাজার ১০০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

এদিকে মহানগরীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পৃথক অভিযান চালায় এসএমপির ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক আইন অমান্যের দায়ে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭১টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি জানিয়েছে, মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন