আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
বাংলাদেশ

৩ শর্তে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

MATI PROTIDINAugust 16, 2026
শেয়ার করুন:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কয়েক দিন ধরে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে সম্ভাব্য সময় জানিয়ে একের পর এক খবর প্রকাশ করেছে।

এরই মধ্যে এ সফর নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহীদুল করিম।
তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। সেখানে তিন শর্তের কথা বলা হয়েছে।

এ কে এম শহীদুল বলেন, বাংলাদেশ এবং ভারতের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে একটি দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন।

ত‌বে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের ফলে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয়েছে, যিনি মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি যে এ সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের কাছে একাধিকার চিঠি দিয়েছে সরকার।

সম্পর্কিত সংবাদ

মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবার
বাংলাদেশ

মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবার

September 19, 2026

দেশে মাদকের বিস্তার ঠেকানো যাঁদের দায়িত্ব, তাঁদেরই কেউ কেউ জড়িয়ে পড়ছেন মাদক কারবারে। মাদকসহ এই ব্যক্তিরা যখন গ্রেপ্তার...

আরও পড়ুন
বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
বাংলাদেশ

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

September 17, 2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে...

আরও পড়ুন