আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
খেলাধুলা

সব জল্পনা-কল্পনার অবসান: হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি

MATI PROTIDINMay 22, 2026
শেয়ার করুন:

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে নতুন প্রধান কোচের নাম। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের কোচ থমাস ডুলি।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।জার্মানিতে জন্ম হলেও খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ডুলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি।

১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছিলেন, আর ১৯৯৮ বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছেন।
ক্লাব ক্যারিয়ারেও ছিল দারুণ সাফল্য। বায়ার লেভারকুসেন ও শালকের ও এফসি কাইজারস্লাউটার্নের মতো ক্লাবে খেলেছেন তিনি। শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ এবং কাইজারস্লাউটার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা।

কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এরপর ফিলিপাইনের প্রধান কোচ হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তার অধীনেই প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয় ফিলিপাইন।

সবশেষে গায়ানার ফুটবল দলের কোচ ছিলেন ডুলি। বাংলাদেশের দায়িত্ব নিতে সম্প্রতি সেই পদ ছাড়েন তিনি।

ডুলির অধীনে বাংলাদেশের প্রথম মিশন শুরু হবে আগামী ৫ জুন। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন
গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

June 15, 2026

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার...

আরও পড়ুন