আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
সংস্কৃতি

কাশ্মীরের সরকারি স্কুলের জন্য কোটি টাকা অনুদান দিলেন অক্ষয়

MATI PROTIDINMay 23, 2026
শেয়ার করুন:

মানবিক উদ্যোগের জন্য আবারও আলোচনায় এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একটি সরকারি স্কুলে এক কোটি রুপি অনুদান দিয়ে নিজের প্রতিশ্রুতি পূরণ করেছেন এই অভিনেতা।

সম্প্রতি তার দেওয়া অনুদানের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার প্রত্যন্ত সীমান্ত গ্রাম নেরো তুলাইলে অবস্থিত সরকারি স্কুলটিতে নতুন শিক্ষা ভবন, আধুনিক শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশে বড় পরিবর্তন এসেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, একসময় স্কুলটি ছিল জরাজীর্ণ। প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ব্যাহত হচ্ছিল পাঠদান কার্যক্রম।

তবে অক্ষয় কুমারের সহায়তায় এখন সেই স্কুলে ফিরেছে প্রাণচাঞ্চল্য। নতুন সুযোগ-সুবিধা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও।

এর আগেও নানা মানবিক কাজে এগিয়ে এসেছেন এই অভিনেতা। বিভিন্ন দুর্যোগ ও সামাজিক উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নজির রয়েছে তাঁর।

কাশ্মীরের এই স্কুলে অনুদান সেই তালিকায় নতুন সংযোজন।

জানা গেছে, ২০২১ সালে সীমান্তে কর্মরত বিএসএফ সদস্যদের সঙ্গে দেখা করতে কাশ্মীর সফরে গিয়েছিলেন অক্ষয় কুমার। সে সময় তিনি উত্তর কাশ্মীরের নেরো গ্রামে যান এবং স্কুলটির বেহাল অবস্থা দেখে এক কোটি রুপি অনুদানের ঘোষণা দেন।

পাঁচ বছর পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন অভিনেতা। তাঁর অনুদানে নির্মিত নতুন ভবনের নাম রাখা হয়েছে ‘শ্রী হরি ওম ভাটিয়া এডুকেশন ব্লক’। প্রয়াত বাবা হরি ওম ভাটিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই নামকরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
সংস্কৃতি

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

June 14, 2026

দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তির অপেক্ষায়। কবি...

আরও পড়ুন