আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৯০ জন নিহত

MATI PROTIDINMay 23, 2026
শেয়ার করুন:

চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শ্যাংজির লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৯০ জন এবং এখনও নিখোঁজ আছেন ৯ জন। সেই সঙ্গে আহতও হয়েছেন শতাধিক।

গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ঘটেছে এ বিস্ফোরণ। এ সময় খনিটিতে কাজ করছিলেন ২৪৭ জন শ্রমিক। চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এই বিস্ফোরণকে গত ১৭ বছরের মধ্যে ‘সর্ববৃহৎ খনি দুর্ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের কিছু সময় পরেই উদ্ধার তৎপরতা শুরু হয়। মোট ৩৫৪ জন উদ্ধারকর্মীর দ্বারা পরিচালিত হচ্ছে এ তৎপরতা। আজ শনিবার স্থানীয়সময় ভোর থেকে খনি থেকে একে একে শ্রমিকদের বের করে আনতে শুরু করেন। ৯০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ৯ জনের সন্ধান পেতে এখনও সক্রিয় আছেন উদ্ধারকর্মীরা।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ জীবিত অবস্থায় যাদের উদ্ধার করা হয়েছে— তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি এক প্রতিবেদেন জানিয়েছে, বিস্ফোরণের পর খনিটির ভেতরে ব্যাপকমাত্রায় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের নিঃসরণ শুরু হয়। মৃতের সংখ্যা এত বেশি হওয়ার অন্যতম কারণ এটি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং জীবিতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

ওই খনিটির নিরাপত্তার দায়িত্বে যে কর্মকর্তা ছিলেন, তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। শ্যাংজি চীনের সবচেয়ে দারিদ্র্যপীড়িত প্রদেশগুলোর মধ্যে একটি। একই সঙ্গে শ্যাংজি দেশটির ‘কয়লার রাজধানী’ নামে পরিচিত। সাম্প্রতিক দশকগুলোতে চীনের খনিশ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে, তবে তারপরও খনিগুলোতে দুর্ঘটনা বিরল কোনো ব্যাপার নয়। মাঝে মাঝেই দুর্ঘটনায় প্রাণহানি ঘটে চীনে।

২০০৯ সালে চীনের উত্তরাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১০৮ জন। সেই ঘটনাটি ‘চীনের ইতিহাসের সবচেয়ে বড় খনি দুর্ঘটনা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন