আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসিলোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলশিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসিলোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দল
বাংলাদেশ

সিলেটের উন্নয়নে সরকার আন্তরিক, দৃশ্যমান অগ্রগতির জন্য ধৈর্য ধরতে হবে: হুমায়ুন কবির

MATI PROTIDINMay 31, 2026
শেয়ার করুন:

শফিকুর রহমান চৌধুরী ,সিলেট, প্রতিনিধি:

সিলেটের উন্নয়ন অগ্রগতি ত্বরান্বিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, সিলেটের যোগাযোগ ব্যবস্থা, বিমান পরিবহন ও সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

গতকাল সিলেটের একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও আধুনিক ও কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে। অচিরেই বিশ্বের বিভিন্ন দেশের বিমান এই বিমানবন্দরে অবতরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সিলেট-ঢাকা সড়কপথে যাত্রার সময় কমিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান তিনি।

 

সভায় সাংবাদিকরা সরকারের ঘোষিত উন্নয়ন পরিকল্পনাগুলোর বাস্তবায়ন ও দৃশ্যমান অগ্রগতির সম্ভাব্য সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে এবং এ বিষয়ে সিলেটবাসীকে ধৈর্য ধারণ করতে হবে।

মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সিলেটের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, বিমানবন্দর সম্প্রসারণসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রশ্ন করেন। হুমায়ুন কবির এসব প্রশ্নের জবাব দেন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আন্তরিকতার কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের ছয়বারের সভাপতি মুক্তাবিস উন নুর,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কালবেলা বুরো চীপ মিটু দাশ,রাহাত রহমান,এনটিভি ইউরোপ, রাব্বি হোসেন শুভ সিলেট, জামিল আহমদ সিলেট প্রতিদিন সহ আরো অনেকে।

সম্পর্কিত সংবাদ

জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
বাংলাদেশ

জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন

September 21, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর কোনো আড়ম্বর অনুষ্ঠান বা ক্ষমতা প্রদর্শন নয়, বরং মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের...

আরও পড়ুন