আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রীঅপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটবিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রীঅপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইট
বাংলাদেশ

দেশ রক্ষার্থে ও দলের দুঃসময়ে নেত্রীর নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই — বিধান কুমার সাহা

MATI PROTIDINJune 3, 2026
শেয়ার করুন:

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক জিএস বাবু বিধান কুমার সাহার সঙ্গে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সাবেক নেতাকর্মীরা।এ সময় সিলেট জেলা, উপজেলা, মহানগর, বিভিন্ন কলেজ ও ওয়ার্ড পর্যায়ের সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, তোফায়েল আহমেদ শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশ গঠনের অন্যতম কারিগর। তাঁর নাম বাংলাদেশের বীরত্বগাথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আগত নেতাকর্মীদের উদ্দেশে বিধান কুমার সাহা বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দলটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছে। আজ দলের দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় প্রধানের নির্দেশনা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কর্মসূচিতে ভেদাভেদ ভুলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

সভায় বক্তারা ছাত্ররাজনীতিতে একসঙ্গে কাজ করার সময়কার নানা স্মৃতিচারণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তারা দেশে অবস্থানরত নিপীড়িত ও নির্যাতিত ছাত্রনেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বিভিন্ন মামলায় আটক রাজবন্দিদের মুক্তির দাবি জানান এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে আগামী দিনে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। এ কারণে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সময় উপস্থিত নেতৃবৃন্দ, দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও দলীয় নেত্রীর নির্দেশনা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আশা প্রকাশ করেন।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট মোঃ জাহিদ সারোয়ার সবুজ,শামিম আহমেদ,আব্দুল হান্নান,জুনা চৌধুরী ,মোস্তাফিজুর রহমান দিপু শেখ,মোস্তাফিজুর রহমান সেলিম

রহমত আলী,সাব্বির আহমেদ,ইমরান রশিদ,আশরাফুল ওয়াহিদ দুলাল ,আমির হোসেন,মোঃ তানভীর হাসান টিপু,আফজাল হোসেন আদনান,সাদিক রহমান,রুমেল মিয়া,আব্দুল হামিদ,শাহজাহান চৌধুরী নাহিন,হুমায়ুন রশিদ লিমন,রুম্মানুল হক রুম্মান,ফাহাদ মিয়াএইচ. রনি,আজহার কাওসার,নাদিম হোসেন মুন্না,ফারিব খান জেমু,সুমন শাহ,মোঃ ইমরান হোসেন,মোঃ এমাম হাসান রিয়াদ,মোঃ জুবেদ আহমেদ,জামাল হোসাইন,পঙ্কজ শর্মা,মিফতাহুল হোসেন লিমন,মোঃ আকমাম হোসেন,মোঃ মোস্তাকিম আহমেদ মুস্তাক,হোসেন আহমেদ,রাহিম উদ্দিন,আহনাফ নাবিল,জিয়াউর রহমান প্রমূখ

সম্পর্কিত সংবাদ

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশ

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী

September 20, 2026

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল বলে দাবি করেছেন সংস্কৃতিমন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা...

আরও পড়ুন
অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশ
বাংলাদেশ

অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশ

September 20, 2026

১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে পরিকল্পিতভাবে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মোবাইল ছিনিয়ে নেওয়ার...

আরও পড়ুন
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী
বাংলাদেশ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

September 19, 2026

দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

আরও পড়ুন