আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কমিউনিটি

ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা, প্রতিনিধি সভা ঘিরে উত্তেজনা,

MATI PROTIDINJune 6, 2026
শেয়ার করুন:

২ বছর ধরে বিলুপ্ত কমিটিতে সক্রিয় কর্মীরা,এবার হাল ধরবেন কে?

 

দীর্ঘ প্রায় দুই বছর ধরে কমিটি না থাকায় ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, তা এখন নতুন নেতৃত্ব গঠনের সম্ভাবনায় আশা ও প্রত্যাশায় রূপ নিতে শুরু করেছে। আগামী সোমবার বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য বিএনপির ১৬ জোনের প্রতিনিধি সভাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে ব্যাপক আলোচনা ও উত্তেজনা।

দলীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে তৎকালীন সাধারণ সম্পাদক মূলধারার ব্রিটিশ রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। পরে প্রায় আট বছর দায়িত্ব পালনের পর কমিটি বিলুপ্ত হলেও নেতাকর্মীরা কমিটি ছাড়াই বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সম্প্রতি ঘোষিত যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটিতে ওয়েস্ট মিডল্যান্ডস বা বার্মিংহামের কোনো নেতার স্থান না হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য না এলেও বিলুপ্ত কমিটির সভাপতি সৈয়দ জমশেদ আলী বিষয়টিকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি যুক্তরাজ্যজুড়ে দলীয় কর্মসূচি ও সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। তার মতে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কার্যকর যোগাযোগ ও অবস্থান নিশ্চিত করতে স্থানীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা যথেষ্ট ভূমিকা রাখতে পারেননি। তবে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটিতে বার্মিংহামের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

এদিকে প্রতিনিধি সভাকে কেন্দ্র করে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জোর আলোচনা চলছে। সভাপতি পদে কাজী আঙ্গুর মিয়া, সৈয়দ জমশেদ আলী, জালাল উদ্দীন, আব্দুল খালিক ও আব্বাস উদ্দীনের নাম আলোচনায় রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ পদে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট হতে পারে এবং শেষ মুহূর্ত পর্যন্ত সমীকরণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সাধারণ সম্পাদক পদেও একাধিক নাম সামনে এসেছে। বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হুসেন কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সক্রিয় থাকায় তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ তার পক্ষে অবস্থান নিয়েছেন। একইসঙ্গে সিলেট ছাত্রদলের সাবেক নেতা ও বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গোলাম মস্তোফা লিমনের নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া মোহাম্মদ এমরান আহমেদের নামও আলোচনায় রয়েছে। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল কর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তার অবদানকে ইতিবাচকভাবে দেখছেন অনেক নেতাকর্মী।

সাংগঠনিক সম্পাদক পদে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং অ্যাডভোকেট নজরুল ইসলামের নাম শোনা যাচ্ছে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা—এসব বিষয়কে সামনে রেখেই সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে প্রতিনিধি সভার পাস বিতরণ নিয়েও নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। একাধিক তৃণমূল নেতা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও অনেক কর্মী ও সমর্থক এখনো প্রতিনিধি পাস পাননি। ফলে তারা সভায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা বলেন, “প্রতিনিধি সভার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা না গেলে নতুন নেতৃত্ব শুরু থেকেই বৈধতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে পারে।”

দলীয় সূত্রে আরও জানা গেছে, ইতোমধ্যে একটি সম্ভাব্য খসড়া কমিটি কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত প্রতিনিধি সভার মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব আসবে নাকি কেন্দ্রীয় সিদ্ধান্তে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠিত হবে—সেই প্রশ্নের উত্তর মিলবে সোমবারের সভার পর।

বর্তমানে বার্মিংহামের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় একটাই—ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি কি নতুন নির্বাচিত নেতৃত্ব পাবে, নাকি আবারও কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।

সম্পর্কিত সংবাদ

আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা
যুক্তরাজ্য

আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা

June 17, 2026

আন্তর্জাতিক ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ‘আইইএলটিএস’-এ অংশগ্রহণকারী হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনা ঘটেছে। নজিরবিহীন এই...

আরও পড়ুন
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার নেপথ্যে রাশিয়া!
যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেয়ার নেপথ্যে রাশিয়া!

June 16, 2026

বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাশিয়ার...

আরও পড়ুন
দ্রুত অভিযানে ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার
খেলাধুলা

দ্রুত অভিযানে ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার

June 14, 2026

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ সরঞ্জাম চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে দ্রুত...

আরও পড়ুন