আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওহাইওতে গ্রীষ্মকালীন উৎসবে বন্দুক হামলা, গুলিবিদ্ধ ১২ জন

MATI PROTIDINJune 7, 2026
শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের গ্রীষ্মকালীন একটি উৎসবের কাছে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় জড়িত ‘সন্দেহভাজন বা সন্দেহভাজনদের’ খুঁজছে স্থানীয় পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে ‘ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভিাল’-এর কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সেখানে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ১০ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।

টলেডোর মেয়র ওয়েড ক্যাপসুকেভিচ স্থানীয় সংবাদমাধ্যম ‘ডব্লিউটিওইএল ১১’-কে জানিয়েছেন, গুলিবিদ্ধ সবাই বেঁচে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো বলেছেন, ‘দেখে মনে হচ্ছে দুজন ব্যক্তি অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে এবং তারা ‘সম্ভবত একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।’

অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, আচমকা একঝাঁক গুলির শব্দে মানুষজন চিৎকার করতে করতে দিগ্বিদিক ছুটে পালাচ্ছেন। অন্য কিছু ভিডিওতে দেখা যায়, দুইজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কয়েকজন রক্তাক্ত মানুষ একটি শামিয়ানার পাশে ঘাসের ওপর পড়ে আছেন। বিবিসি এই ভিডিওগুলোর সত্যতা এখনো পুরোপুরি যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ‘ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভাল’ হলো দুই দিনব্যাপী একটি আয়োজন।

লাইভ মিউজিক, ফুড মার্কেট, বিয়ার গার্ডেন এবং শপিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম এই ঐতিহাসিক এলাকাটি উদযাপন করতে প্রতিবছর বহু মানুষ এখানে সমবেত হন। পুলিশ জানিয়েছে, উৎসবের যেখানে গান ও খাবারের আয়োজন ছিল, অর্থাৎ ‘ডেলাওয়্যার এভিনিউ’ ও ‘রবিনউড এভিনিউ’য়ের সংযোগস্থলকে কেন্দ্র করে বর্তমানে তদন্ত চালানো হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন