আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
খেলাধুলা

দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ

MATI PROTIDINJune 9, 2026
শেয়ার করুন:

সেই ২০০৫ সাল। কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া বধের গল্প। এরপর আর কখনও অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। সেটিই ছিল প্রথম এবং একমাত্র জয়। এরপর কেটে গেছে ২১টি বছর। অবশেষে ঘুচলো দীর্ঘদিনের আক্ষেপ। অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো হারালো বাংলাদেশ।

বাংলাদেশ যেমন দাপটে খেলেছে, জয়টা প্রাপ্যই ছিল। তবে শেষদিকে এসে বাগড়া দেয় বৃষ্টি আর বজ্রপাত। বাংলাদেশের তখন জয়ের জন্য দরকার আর মাত্র ১ উইকেট। ৫৫ মিনিট অপেক্ষার পর ম্যাচ আর শুরু করা না গেলে আম্পায়াররা বাংলাদেশের জয় ঘোষণা করে। বৃষ্টি আইনে টাইগারদের জেতে ৮৬ রানে।

বড় ব্যবধানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুরে ২৮৬ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তাসকিন আহমেদ। ফলে রানের খাতায় কিছু যোগ হওয়ার আগেই উইকেট হারায় অজিরা।

পরের ওভারে আরও এক উইকেট। এবার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ মার্নাস লাবুশেন (১)। আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে জেতে বাংলাদেশ। ফলে ২ রানে ২ উইকেট হারায় সফরকারী দল।

এরপর অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন জশ ইংলিশ। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। রানার গতিতে ব্যাট পেতে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন ইংলিশ (১৯)। ৫১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।

মোসাদ্দেক হোসেন দীর্ঘ ৪ বছর পর দলে ফিরেছেন। খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। এরপর বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।মোসাদ্দেকের ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন অস্ট্রেলিয়ার সেট ব্যাটার কপার কনোলি (৩৫)। একশর আগে (৯১ রানে) ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর নাহিদ রানার গতিতে পরাস্ত হন অস্ট্রেলিয়ার আরও এক ব্যাটার। ফিফটি হাতছাড়া করেন অ্যালেক্স ক্যারে (৪৭)। এবারও পেসে ভড়কে দিন রানা। ক্যারে ব্যাট ছুইয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লিটন দাসকে।

ম্যাট রেনশকে (২) এলবিডব্লিউ করেন মোসাদ্দেক। এরপর টানা দুই ওভারে দুই লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ১৫৬ রানে ৯ উইকেট হারানোর পর আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না অস্ট্রেলিয়ার।

ক্যামেরন গ্রিন পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করে গেছেন। একপ্রান্ত ধরে ফিফটি তুলে নেন তিনি ৬৪ বলে। তবে শেষ পর্যন্ত তিনি অপরাজিতই থেকে যান ৫২ রানে। ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে থামে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের নাহিদ রানা ৪টি এবং মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন নেন ২টি করে উইকেট। এর আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করে বাংলাদেশ।

৭০ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেন দীর্ঘ ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান আর তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৫৪। তাসকিন আহমেদ শেষ দিকে খেলেন ১৫ বলে ২০ রানের ইনিংস।

সম্পর্কিত সংবাদ

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক
খেলাধুলা

মেসি বলেই লাল কার্ড দেননি রেফারি! ফাউল নিয়ে বিতর্ক

June 17, 2026

বিশ্বকাপের মঞ্চে অনন্য এক কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে ক্যারিয়ারের প্রথম...

আরও পড়ুন
এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি
খেলাধুলা

এক ম্যাচে রোনালদোর দুই রেকর্ড ভাঙলেন মেসি

June 17, 2026

আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনকাস সিটি স্টেডিয়ামে গ্রুপ-জে এর ম্যাচে ৩-০ হারিয়েছে আলবিসেলেস্তেরা।...

আরও পড়ুন
গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
খেলাধুলা

গোল তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

June 15, 2026

বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সর্বোচ্চ গোলদাতার...

আরও পড়ুন