আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১১ জনমৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পসাতক্ষীরায় বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১১ জনমৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্প
সিলেট

পানি সংকটে সিলেট নগর, চাহিদার তুলনায় সরবরাহ কম

MATI PROTIDINJune 12, 2026
শেয়ার করুন:

সিলেট নগরে প্রতিদিন পানির চাহিদা প্রায় ১২ কোটি লিটার। তবে সিটি করপোরেশন সরবরাহ করতে পারছে মাত্র সাড়ে ৪ কোটি লিটার। ফলে নগরের বড় একটি অংশ এখনও নির্ভর করছে ব্যক্তিগত নলকূপ ও গভীর নলকূপের ওপর। বিশেষ করে গ্রীষ্মকালে বিদ্যুৎ বিভ্রাট বাড়লে সংকট আরও তীব্র হয়ে ওঠে।

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, প্রায় ১০ লাখ মানুষের এই নগরে বর্তমানে ৪২টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে পুরোনো ২৪টি ওয়ার্ডে পানি সরবরাহ করা হলেও ২০২১ সালে যুক্ত হওয়া ১৫টি নতুন ওয়ার্ড এবং পুরোনো ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে এখনো পূর্ণাঙ্গ সরবরাহব্যবস্থা গড়ে ওঠেনি।

পুরোনো ওয়ার্ডগুলোতে দৈনিক পানির চাহিদা প্রায় ৫ কোটি লিটার হলেও সরবরাহ করা হচ্ছে সাড়ে ৪ কোটি লিটার। অন্যদিকে নতুন ওয়ার্ড ও আংশিক সেবাপ্রাপ্ত এলাকাগুলোতে চাহিদা রয়েছে আরও ৭ কোটি লিটার, যেখানে এখনো সংযোগব্যবস্থাই চালু করা যায়নি।

 

বর্ধিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, সিটি করপোরেশনের আওতায় এলেও তারা এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। মেজরটিলার বাসিন্দা হাসানুজ্জামান বলেন, ‘পানি সরবরাহের কোনো ব্যবস্থা না থাকায় অনেক পরিবার নিজস্ব নলকূপ স্থাপন করে প্রয়োজন মেটাতে বাধ্য হচ্ছে।’

বর্তমানে কুশিঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ৪৫টি উৎপাদক নলকূপের মাধ্যমে প্রতিদিন সাড়ে ৪ কোটি লিটার পানি উৎপাদন করছে সিটি করপোরেশন। পাশাপাশি অনুমোদিত ৮ হাজারের বেশি গভীর নলকূপ থেকেও ব্যক্তিগতভাবে পানি উত্তোলন করা হচ্ছে। তবে এসব ব্যক্তিগত উৎস থেকে কত পানি তোলা হচ্ছে, তার কোনো নির্দিষ্ট হিসাব নেই।

 

নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, গরমের সময়ে বিদ্যুৎ বিভ্রাট বাড়লে পানির সংকটও বেড়ে যায়। নির্ধারিত সময়েও অনেক এলাকায় পানি পৌঁছায় না। কোথাও দিনে একবার, কোথাও দুইবার সরবরাহ করা হলেও সময়সূচি নিয়মিত মানা হয় না।

কলাপাড়া ও শেখঘাট এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাদের এলাকায় সংকট সবচেয়ে বেশি। অনেক সময় একবারের বেশি পানি পাওয়া যায় না, ফলে দৈনন্দিন কাজকর্মে ভোগান্তি পোহাতে হয়।

সিলেট সিটি করপোরেশনের পানি শাখার সহকারী প্রকৌশলী এনামুল হক তাপাদার বলেন, নগরে বড় ধরনের পানিসংকট নেই। তবে চাহিদা মেটাতে নতুন একটি পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করছেন তিনি।

 

এদিকে শহরতলির চেঙ্গেরখাল নদীকে কেন্দ্র করে নতুন একটি পানি শোধনাগার প্রকল্পের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। পাশাপাশি কুশিয়ারা নদীকে উৎস হিসেবে ব্যবহার করে আরও একটি শোধনাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমি যোগদানের পর থেকেই পানির সংকট দূর করতে নতুন আরেকটি ট্রিটমেন্ট প্ল্যাট স্থাপনে উদ্যোগ নেই। সব প্রক্রিয়া শেষ হয়েছে। এ প্রকল্পের কাজ দ্রুতই শুরু হবে।’

নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু হলে পানির ঘাটতি অনেকটাই কমে আসবে। ভবিষ্যতে নগরের প্রতিটি ওয়ার্ডে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সিসিক।

সম্পর্কিত সংবাদ

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
সিলেট

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

September 22, 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার...

আরও পড়ুন
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন