আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
সিলেট

মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

MATI PROTIDINJune 13, 2026
শেয়ার করুন:

 হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে একটি অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদকবিরোধী একটি সমাবেশ আয়োজনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিও এবং পরবর্তী অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগে একজন স্থানীয় ইউপি সদস্য, একটি সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং একজন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার প্রেক্ষিতে মানিকপুর গ্রামের বাসিন্দারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন আব্দুর রউফ, জামাল মিয়া, আজাদ সোবহান হৃদয়, ইমন মিয়া ও সুজন আহমেদ। এছাড়া হাজী ফুল মিয়া সরদার, ফারুক মিয়া, রইছ মিয়া, ওয়ারিশ, ইমান আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, এলাকার মাদকবিরোধী সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় কিছু ব্যক্তি ও পরিবারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। তাদের দাবি, প্রকৃত ঘটনা আড়াল করে অপপ্রচার চালানোর মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, অভিযোগের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার করা হলেও সেগুলোর সত্যতা যাচাই হওয়া জরুরি। তারা তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

এলাকাবাসীর মতে, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে দুর্বল করার যে কোনো অপচেষ্টা রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সম্পর্কিত সংবাদ

আনুষ্ঠানিক অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল
সিলেট

আনুষ্ঠানিক অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল

June 16, 2026

দীর্ঘদিন নির্মাণ শেষে কার্যক্রমের বাইরে পড়ে থাকা সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। সোমবার (১৫...

আরও পড়ুন
অপরাধ নজরদারিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক
সিলেট

অপরাধ নজরদারিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

June 16, 2026

সিলেট নগরে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নজরদারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি...

আরও পড়ুন
বর্ষার শুরুতেই পানি বাড়ার শঙ্কা, নজরে সিলেট-সুনামগঞ্জ
সিলেট

বর্ষার শুরুতেই পানি বাড়ার শঙ্কা, নজরে সিলেট-সুনামগঞ্জ

June 16, 2026

বর্ষার শুরুতেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও নদ-নদীর পানি বাড়ার আভাস মিলেছে। আগামী এক সপ্তাহে সিলেট, সুনামগঞ্জসহ এ অঞ্চলের বিভিন্ন...

আরও পড়ুন