আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
খেলাধুলা

দ্রুত অভিযানে ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার

MATI PROTIDIN•June 14, 2026
শেয়ার করুন:

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ সরঞ্জাম চুরির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে দ্রুত অভিযানে চুরি যাওয়া সব সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জ্যাকসন কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, টেক্সাসের সান আন্তোনিওর বাসিন্দা মুস্তাফা সালিক ও এরফান কামাল নামের দুই ব্যক্তিকে প্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি হওয়া মালামাল গ্রহণের অভিযোগ এনে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

প্রায় ১৮ হাজার ডলার মূল্যের সরঞ্জামের মধ্যে ছিল নয় জোড়া ফুটবল বুট, গোলরক্ষকদের গ্লাভস, বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল, প্রশিক্ষণ সামগ্রী, ইলেকট্রনিক ডিভাইস, স্বাক্ষরযুক্ত ইংল্যান্ড জার্সি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরঞ্জামগুলো সম্পূর্ণ উদ্ধার করা হয়েছে এবং এতে ইংল্যান্ড দলের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি। জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর মেলেসা জনসন বলেছেন, ‘বিশ্বকাপ উপলক্ষে আগত আন্তর্জাতিক দল ও দর্শনার্থীদের লক্ষ্য করে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না।’

ইংল্যান্ড দল ফ্লোরিডার অনুশীলন ক্যাম্প থেকে কানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির ঘটনাটি ঘটে। পরে তদন্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করা হয়।

ইংল্যান্ড বিশ্বকাপে তাদের বেসক্যাম্প হিসেবে কানসাস সিটিকে বেছে নিয়েছে। যদিও গ্রুপ পর্বের কোনো ম্যাচ সেখানে খেলবে না দলটি। ভৌগোলিক সুবিধা ও সহজ যাতায়াতের কারণে এই শহরকে ঘাঁটি হিসেবে নির্বাচন করেছে থ্রি লায়ন্সরা।

সম্পর্কিত সংবাদ

বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলাধুলা

বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো

November 6, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।...

আরও পড়ুন