আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেট

সিলেটে ৬ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, সন্ধান চেয়েছে পরিবার

MATI PROTIDINJune 14, 2026
শেয়ার করুন:

সিলেটে আফজল হোসাইন (২১) নামে এক মাদ্রাসা ছাত্র গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পেতে পরিবারের পাশাপাশি পুলিশও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ আফজল হোসাইন সিলেট নগরের শাহপরান থানার জাহানপুর এলাকার মুহিব-রোকিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। তিনি মেজরটিলা ইসলামপুরের মুসলিমনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মরহুম আনা মিয়া এবং মা শিফা বেগম।

পরিবার ও মাদরাসা সূত্রে জানা গেছে, গত ৭ জুন জাহানপুরের মুহিব-রোকিয়া হাফিজিয়া মাদরাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান আফজল। এরপর তিনি আর মাদরাসা কিংবা বাসায় ফিরে আসেননি।

স্বজনরা জানান, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় আফজলের মা শিফা বেগম গত ৮ জুন শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪০৭) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় আফজলের পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। তাঁর গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

আফজলের সন্ধান পেলে ০১৩০৮-২১৭৪৪৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, “নিখোঁজ যুবককে খুঁজে বের করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তার সন্ধান পেতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।”

সম্পর্কিত সংবাদ

আনুষ্ঠানিক অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল
সিলেট

আনুষ্ঠানিক অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল

June 16, 2026

দীর্ঘদিন নির্মাণ শেষে কার্যক্রমের বাইরে পড়ে থাকা সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। সোমবার (১৫...

আরও পড়ুন
অপরাধ নজরদারিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক
সিলেট

অপরাধ নজরদারিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

June 16, 2026

সিলেট নগরে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নজরদারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি...

আরও পড়ুন
বর্ষার শুরুতেই পানি বাড়ার শঙ্কা, নজরে সিলেট-সুনামগঞ্জ
সিলেট

বর্ষার শুরুতেই পানি বাড়ার শঙ্কা, নজরে সিলেট-সুনামগঞ্জ

June 16, 2026

বর্ষার শুরুতেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও নদ-নদীর পানি বাড়ার আভাস মিলেছে। আগামী এক সপ্তাহে সিলেট, সুনামগঞ্জসহ এ অঞ্চলের বিভিন্ন...

আরও পড়ুন