আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সংস্কৃতি

কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন

MATI PROTIDINJune 15, 2026
শেয়ার করুন:

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ। ৭৪ পেরিয়ে ৭৫-এ পা রাখলেন তিনি। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ফয়েজ চৌধুরী এবং মা ফজিলাতুন্নেসা দম্পতির মেয়ে।

শাবানার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। পরিচালক এহতেশাম হায়দার চৌধুরীর চলচ্চিত্রে অভিনয়ের সময় অভিনেত্রীর নাম রাখা হয় শাবানা। এরপরই তিনি এ নামেই পরিচিতি পান।

১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু হয় শাবানার। ১৯৬৭ সালে নির্মাতা এহতেশাম হায়দার চৌধুরীর ‘চকোরী’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আভিষেক হয়। এতে অভিনেতা নাদিমের বিপরীতে দেখা যায় শাবানাকে।

দীর্ঘ ৩৬ বছরের অভিনয়জীবনে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। অভিনয়জীবনে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসীম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন। তার সর্বাধিক সিনেমার নায়ক আলমগীর। ১৩০টি চলচ্চিত্রে শাবানা-আলমগীর জুটি হয়ে কাজ করেছেন।

শাবানা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- অবুঝ মন, ছদ্মবেশী, চৌধুরী বাড়ি, ঝড়ের পাখি, মাটির ঘর, সখী তুমি কার, ছুটির ঘণ্টা, দুই পয়সার আলতা, লালু ভুলু, মা ও ছেলে, নতুন পৃথিবী, স্বামী স্ত্রী, লালু মাস্তান, ব্যথার দান, সত্য মিথ্যা, অচেনা, রংবাজ, মরণের পরে, লক্ষ্মীর সংসার, ঘরের শত্রু, স্বামী কেন আসামি।

ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় অভিনয় থেকে হঠাৎ আড়ালে চলে যান শাবানা। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তার পরিবারের কাছে চলে যান এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

কাজের স্বীকৃতি হিসেবে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একবার প্রযোজক হিসেবে পুরস্কার পেয়েছেন শাবানা। ২০১৭ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন এই অভিনেত্রী।

শাবানা ১৯৭৩ সালে ওয়াহিদ সাদিকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। ওয়াহিদ সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রডাকশন্সের মালিক সাদিক। শাবানা-সাদিক দম্পতির দুই মেয়ে সুমি ও ঊর্মি এবং এক ছেলে নাহিন।

সম্পর্কিত সংবাদ

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
সংস্কৃতি

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

June 14, 2026

দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত চলচ্চিত্র ‘বনলতা সেন’ এবার দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তির অপেক্ষায়। কবি...

আরও পড়ুন
কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশ!
খেলাধুলা

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশ!

June 13, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের উদ্বোধনী আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি সংগীতশিল্পী ভেজিড্রিমের সঙ্গে ‘সির সির’...

আরও পড়ুন